
নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী নিয়োগ প্রাপ্তদের বেতনভাতা বৃদ্ধিসহ ফান্ডে আর্থিক সহায়তা প্রদান করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী।
মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে এমপি এস এম ইয়াকুব আলী মণিরামপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তন্ময় বিশ্বাসের নিকট এই আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: অনুপ বসুসহ আরো অনেকে।
উল্লেখ্য, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী নিয়োগ প্রাপ্তদের বেতনভাতা ৪ হাজার টাকা ছিলো। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নবনির্বাচিত এমপি এস এম ইয়াকুব আলীকে জানাইলে তিনি ৬ হাজার টাকা বেতনভাতা বৃদ্ধি করেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা ঈদের আগে বেতন পাওয়ায় এমপি এস এম ইয়াকুব আলীকে ধন্যবাদ জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।