নিজস্ব প্রতিনিধি: সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মণিরামপুরে বিভিন্ন ইউনিয়ন জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮৯-যশোর ৫ (মণিরামপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ও বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা রশিদ বিন ওয়াক্কাস এর নির্দেশনায় ২৬ ডিসেম্বর(শুক্রবার) আপসহীন সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন জমিয়তের নেতাকর্মীরা।
ঢাকুরিয়া ইউনিয়ন জমিয়ত কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম। শরিফুল ইসলামের সভাপতিত্বে ও রবিউল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন প্রভাষক শেখ রুহুল মুক্তাদির।
এদিকে যথাযথভাবে খানপুর ও শ্যামকুড় ইউনিয়নেও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানপুরে হারুন আর রশিদের সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামকুড় ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা খালেদ মাহমুদের তত্ত্বাবধানে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।