পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।