
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে ৭নং রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টি র সাবেক সফল চেয়ারম্যান ও আহবায়ক এ.টি.এম এনামুল হক মন্টুকে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ৭ নং রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজন এ.টি.এম এনামুল হক মন্টু’র সভাপতিত্বে এবং জমশেদ আলী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ মান্নান মন্ডল সাধারণ সম্পাদক সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, মাওলানা আবুল হোসেন সি. সহ-সভাপতি সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। এছাড়াও রামজীবন জাপা’র অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দলের শুভকামনায় দোয়া পাঠ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।