আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ২০২৪ এর শুরুতে যে নির্বাচন হবে আমরা আশা করবো সব দল তাতে অংশগ্রহণ করবে। রোববার (১ জানুয়ারি) এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ভোটাধিকার প্রয়োগে যদি কেউ বাধা দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয় হবে। জনগনের কাছে শেখ হাসিনা দায়বদ্ধ। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পালন করা হবে।
আইনমন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের শেকর মজবুত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। সংবিধানে যে ভাবে নির্বাচনের কথা বলা আছে সে ভাবেই নির্বাচন হবে।
তিনি বলেন, নতুন বছরে শেখ হাসিনার চ্যালেঞ্জ অসামাপ্ত কাজ শেষ করা। নির্বাচন গণতান্ত্রিক দেশে একটি স্বাভাবিক বিষয় নিয়ম অনুযায়ী নির্বাচন হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।