বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে
বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশস্থলের জটিলতা নিরসনে তারা কথা বলবেন।
দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে পুলিশ সদর দপ্তরে প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
চার সদস্যের বিএনপির প্রতিনিধি দলের অন্যরা হলেন— দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
জানা গেছে, সমাবেশ স্থানের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার বিষয়ে আলাপ করবেন প্রতিনিধি দলের সদস্যরা।
এর আগে মঙ্গলবার ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।
কিন্তু বিএনপি চাইছে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। তাই নয়াপল্টনে সমাবেশ করতে অনড়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।