২০২০ সালের তুলনায় ২০২১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখের বেশি টাকা। পাশাপাশি এই সময়ের মধ্যে ব্যয় কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। আর দলটির ব্যাংকে জমা আছে ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।
২০২১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা ও ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্যফর্ম বিক্রি এবং সেচ্ছায় অনুদান।
নির্বাচন কমিশন (ইসি) জমা দেয়া দলটির আয়-ব্যয়ের হিসেব বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে দলটির আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া হয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু করে ইসি।
গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আগের পঞ্জিকা বছরের ‘অডিট রিপোর্ট’ জমা দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।