বাঘারপাড়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাঘারপাড়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চিশতী, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, ছাত্রলীগ নেতা আফিকুজ্জামান লাল্টু, রেজোয়ান হোসেন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।