
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও নিত্যপণ্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং বর্বরোচিত হত্যাকান্ডে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা বিএনপি চিলমারী শাখার আয়োজনে, চিলমারী সরকারী ডিগ্রি কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল ইসলাম,
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ আব্দুল মতিন সরকার শিরিন, কুড়িগ্রাম জেলা ছাত্রনেতা হিরক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সাঈদ হোসেন পাখি প্রমুখসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।