ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের মিছিলে সহ-সভাপতি রাশেদ ইকবাল খানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল৷
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় থানা গেট থেকে মিছিলটি শুরু হয়।
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে শেখ পাড়া বাজারে এসে শেষ হয়।
এ সময় আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে যুগ্ম-আহ্বায়ক ওমর শরীফ, আনারুল ইসলাম, রোকন উদ্দীন, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুরুউদ্দীন, সৌরভ, শিপন, মামুন, সাক্ষর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।