
আব্দুল্লাহ খিজির : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী (সোমবার) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন খান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত সংসদ প্রার্থী রবিউল আওয়াল লাভলু।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা দৃষ্টান্ত নিয়ে বক্তব্যে রাখা হয়।
এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।