
সাব্বির : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে তিনি পানিবন্দী গ্রামগুলোতে গিয়ে প্রায় এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, চাল, আটা, ডাল ও লবণ—এসব খাদ্যসামগ্রী পেয়েছেন তারা।
চকরাজাপুর ইউনিয়নসহ পদ্মা ঘেঁষা এলাকায় প্রতি বছরই বন্যার দেখা মেলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ পানি বৃদ্ধিতে কালিদাস খালি, আতারপাড়া, পলাশী ফতেপুরসহ বেশ কিছু গ্রামে নদীভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় দেড় হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।স্থানীয়দের অভিযোগ, এখনো সরকারি পর্যায়ে বড় ধরনের ত্রাণ সহায়তা তারা পাননি।
ত্রাণ বিতরণকালে আনোয়ার হোসেন উজ্জল বলেন— “আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলেও জানান।
ত্রাণ বিতরণে অংশ নেন—বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মনিল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশরাফদৌলা, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ সহযোগী সংগঠনের নেতারা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মি আক্তার জানান, ইতোমধ্যে দুই দফায় ত্রাণ বিতরণ করা হয়েছে।পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত খাদ্য ও আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।