বিশেষ প্রতিনিধিঃ শারীরিক অবস্থার উন্নতি হয়েছে মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর। অপারেশন পরবর্তী করোনারী কেয়ার ইউনিট(ccu) ব্যক্তিগত ক্যাবিনে সিফট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বের থেকে এখন শরীরে অক্সিজেন সরবরাহ অনেকটা বৃদ্ধি পেয়েছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে স্বাস্থ্য পরিচর্যায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং সাথে কাউকে দেখা করার বা তার সাথে কথা বলার অনুমতি দিচ্ছে না।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর বড় ছেলে শরীফ তোহা মণিরামপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক আবেঘন স্টাটাসে নিজের অভিব্যাক্তি প্রকাশ করে পোস্ট শেয়ারে তার পিতার বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছে। বুধবার(২৬শে আগস্ট) ফেইসবুকে তোহা সকলের দৃষ্টি আকর্ষণে অনুরোধ করে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের দোয়ায় আব্বুর(মিন্টু) ভালো আছে। অপারেশন পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বিভিন্ন ভাইরাস ও ব্যক্টেরিয়ায় আক্রান্ত যাওয়ার কোন সুযোগ নেই। অযথা কেউ এসে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অমান্য না করে আব্বুর জন্য দোয়া করুনে। আপনাদের প্রিয় ব্যক্তি আল্লাহর রহমতে আপনাদের মাঝে খুব দ্রুত সুস্থ্য শরীরে ফিরে আসবে ইনশাআল্লাহ।
সাবেক এ ছাত্র নেতার খোজ নিতে ইতিমধ্যে ঢাকা, যশোর ও মণিরামপুরের বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চিকিৎসারত হাসপাতালে গেছেন বলে জানা গেছে। পাশাপাশি অনলাইনে ভিডিও কলে তার শারীরিক অবস্থার খোজ নিয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, সাবেক সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার সকালে অপারেশন হতে চিকিৎসা ধীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু বর্তমানে করোনারী কেয়ার ইউনিটের কর্তব্যরত চিকিৎসকেরা চলতি এ প্রতিবেদককে জানিয়েছেন, তিনি বর্তমানে খুব ক্রিটিকাল অবস্থায় আছে,তবে তিনি আশংকামুক্ত।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।