আগামীকাল সংসদের স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হবে: রুমিন ফারহানা
আগামীকাল সংসদের স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হবে: রুমিন ফারহানা

বিএনপির সাতজন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।আগামীকাল রোববার জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন রুমিন ফারহানা।
শনিবার রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে এ তথ্য জানান রুমিন। বিএনপির সংসদ সদস্যরা জানান, তারা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ৩৫০ আসনের সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা।
সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দিয়ে সমাবেশে বলেন, আমরা ইতোমধ্যে স্পিকারকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আগামীকাল রোববার মধ্যে স্বশরীরে সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসব। তিনি বলেন, এই অবৈধ পার্লামেন্টে আমরা আর প্রতিনিধিত্ব করব না। জনগণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে থেকে ভূমিকা রাখব।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।