মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ভাগবাটোয়ারার রাজনীতি বাদ দিয়ে শুধুমাত্র দীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৯ এপ্রিল সকাল ৯টায় মনিরামপুরে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী ও জেলা শুরা সদস্য মাওলানা আরশাদুল আলম।
মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরের কার্যক্রম শুরু হয়।
শিক্ষা শিবিরে সংগঠনের দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং দীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গাজী এনামুল হক বলেন, রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ কিংবা কোনো ধরনের ভাগবাটোয়ারার মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। মানুষের কল্যাণ ও দীন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই রাজনীতিকে পরিচালিত করতে হবে। দায়িত্বশীলদের সততা, আমানতদারি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।