আজ রবিবার ১০/১১/২০২৪ ইং তারিখে নড়াইলে সাংগাঠনিক সফরে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ সাজ্জাদ, তিনি বিকাল তিনটা’র সময় নড়াইলে পোঁছান।
নড়াইলে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল ও নড়াইল জেলা আহবায়ক মোঃ উজ্জ্বল খান। সফর সঙ্গী হিসাবে ছিলেন মোঃ জাফর আলি খান এবং সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল।

সাংগঠনিক আলোচনা শেষে নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম কে সমবায় দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন।
তারপর সাংগঠনিক টিমটি নড়াইল রুপগন্জে অবস্থিত নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এসময়ে নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব এনামুল কবির টুকু প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন।
#Narail/S.KHAN
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।