
লালমনিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিশনমোড় গোল চত্বরে এসে শেষ হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।