নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর যশোরের প্রথম (ক) শ্রেণীর পৌরসভা মণিরামপুর। ৯টি ওয়ার্ডের ১২টি গ্রাম ও মণিরামপুর বাজারের অবকাঠামোর বাস্তবিক চিত্র এতটাই ভঙ্গুর যে প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে উন্নীতকরণের মূখ্য ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ! রাস্তা-ঘাট, হাট-বাজার, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা সব কিছুতেই চরম ভোগান্তিতে আছে মণিরামপুর পৌরবাসী। প্রকৌশল শাখার চরম দায়িত্বহীনতায় ভুক্তভোগী ৯টি ওয়ার্ডের বাসিন্দারা। এক বিশেষ স্বাক্ষাতকারে -জলাবদ্ধতা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থা, মশক নিধন, আলোকসজ্জা ও সাপ্লাই পানি সরবরাহ সহ সকল সমস্যায় নির্বিঘ্ন নিরাপত্তা সহকারে পৌরবাসীকে পরিছন্নতার নগরী উপহার দিতে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরবাসী সহ সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ।
এ সমস্ত অসংগতি-দূর্দশা কাটিয়ে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত ও মণিরামপুর পৌরবাসীকে প্রথম শ্রেণীর পৌরসভার সেবার মান সঠিকভাবে বাস্তবায়নের অঙ্গীকার এবং পৌরবাসীর জানমালের নিরাপত্তায় বিপদ-আপদে নিজেকে সর্বদা নিয়জিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন, মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের(তাহেরপুর) সাবেক কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজ। চলতি এ প্রতিবেদকের সাথে একান্ত স্বাক্ষাতকারে পবিত্র জুমার নামাজের পর পৌরবাসীর উদ্দেশ্য এ সমস্ত আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, পৌরবাসী যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে উন্নয়ন ও সেবার রোল মডেল হবে মণিরামপুর পৌরসভা।
বিগত ইতিহাসে তার সু-দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন রাজপথের কর্মী হতে বর্তমানে তিনি আছেন উপজেলা বিএনপির সম্মুখ সারির নেতৃত্বে। তার নেতৃত্বে মণিরামপুর পৌরসভা ও উপজেলা পর্যায়ে অসংখ্য নেতাকর্মী বিএনপির রাজনীতিকে বুকে লালন করে চলেছে। কর্মীবান্ধব এ নেতার সামাজিক অবস্থানেও আছে জনপ্রিয়তা। মোঃ মফিজুর রহমান মফিজ জনসেবায় এতটায় জনবান্ধব ছিলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে ভোট যুদ্ধে টানা তিনবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।
কথিত আছে, তাহেরপুর ওয়ার্ডের জনসাধারণ তাকে এখনো কাউন্সিলর হিসাবে মান্য করেন। এখনো মফিজুর রহমান তাহেরপুর মন্ডলপাড়ার কারো সৎকার করা লাগলে তিনিই সব ব্যবস্থা করেন। ইতিপূর্বে নিজের বাড়ির চাউল পর্যন্ত বের করে এনে অভুক্তের বাড়িতে পৌঁছে দিয়েছেন এই মফিজ ভাই,এমনই ভাবে নিজের মনের ভাব প্রকাশ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার স্থানীয় এক বাসিন্দা। আসন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের প্রচার প্রচারণার আলোকে মণিরামপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে তাদের পছন্দের প্রতিনিধির প্রচারনায় প্রার্থী সমার্থনের জনমত জরিপের প্রথম প্রতিবেদনে মেয়র পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান মফিজ পৌরভার ৫নং(তাহেরপুর) ওয়ার্ডের মৃতঃ মকসেদ আলী বিশ্বাসের সেজো ছেলে। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ২০১২ সালে আ’লীগের সন্ত্রাসীদের নারকীয় হামলার স্বীকার হয়ে মৃত প্রায় অবস্থা থেকে নিতান্তই বেঁচে থেকে জীবনের বাকি সময়টা জনগনের সেবা করার আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির এক সময়কার রাজপথের ত্যাগী নেতা মফিজুর রহমান মফিজ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।