মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতের বিতর্কিত ওয়ালফ বিল পাচ ও উত্তরখন্ডে ১৭০টি মাদ্রাসা বন্ধের প্রতিবাদে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব যশোর-৫ মণিরামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা রশিদ বিন ওয়াক্কাস।
এসময়ে আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতী হুসাইন আহমদ বিন ওয়াক্কাস, হেফাজতে ইসলাম বাংলাদেশের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, যুব জমিয়ত বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার আহবায়ক আশরাফ ইয়াছিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৮ এপ্রিল(শুক্রবার) মণিরামপুরের প্রধান সড়কে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিলে হাজারো মুসল্লীর ঢল নামে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।