
শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নগরকান্দা শাখার আয়োজনে আজ( ২৫ সেপ্টেম্বর) রোজ রবিবার বিকাল ৩ টায় কেন্দ্রীয় কালী মন্দিরে গীতা প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শক্তি দাও, জ্ঞান দাও,সাহস দিও মাগো আঁধার ভূবন করতে আলো জাগো তুমি জাগো।খুশির আলোয় ভরে যেন জগৎ ও সংসার অসুর নিধন সত্য,প্রমান কর আর একবার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদীপ কান্তি দে, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাতীয় মহাজোটের নগরকান্দা উপজেলা শাখার সভাপতি রনদা প্রসাদ সরকার ,সঞ্চালনা ও উপস্থাপনা করেন যুব মহাজোট সদস্য সচিব বিপ্লব মন্ডল, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেশ নাহা , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নগরকান্দা শাখার গৌতম ত্রিবেদী, অংকুর শাহা, নারায়ন চন্দ্র শীল, শিবু প্রসাদ বিশ্বাস,ডা:দিলিপ রায়, নগরকান্দা থানার শহীদ স্মৃতি সংগঠন পরিবারের সভাপতি ভোলা দাস ,সুকন্ঠ বিশ্বাস,দিলিপ মাষ্টার , মহাজোটের নগরকান্দা শাখার ছাত্র ও যুব মহাজোটর সকল সদস্য সহ বিভিন্ন মন্দির থেকে আগত গীতা বিদ্যানিকেতন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।