শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মণিরামপুর পুজা উদযাপন পরিষদের আলোচনা সভা
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মণিরামপুর পুজা উদযাপন পরিষদের আলোচনা সভা

সনাতন ধর্মাবলম্বীদের যুগাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মণিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি, দিপংকর রতন দাস(রতন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার ঘোষ ও বিশিষ্ট সমাজসেবক প্রধান উপদেষ্টা মনিরামপুর উপজেলা শাখার শ্রী অরুন কুমার নন্দন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদ মনিরামপুর শাখার সভাপতি শ্রী তুলসী দাস বসু।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুজা পরিষদ মনিরামপুর শাখার সহ-সভাপতি শ্রী রতন কুমার পাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর শাখার সাধারণ সম্পাদক শ্রী তরুণ কুমার শীল ও পৌর শাখার সভাপতি শ্রী সমীর হালদার। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন পরিষদ মনিরামপুর পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী পলাশ ঘোষ সহ স্থানীয় মনিরামপুর পূজা উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।