
নিজস্ব প্রতিনিধি: আলহামদুলিল্লাহ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের “প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪” এর পুরস্কার প্রদান ও তাকমীল সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান, ১৬ আগস্ট, শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক বিকেল ৫টায় শেষ হয়।
মাহফিল সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, হুফফাযে কিরাম, স্বেচ্ছাসেবক, প্রশাসন, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকসহ ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যারা অংশগ্রহণ করেছেন, দেশ-বিদেশ থেকে সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবাইকে কবূল করুন এবং উত্তম বিনিময় দান করুন।
ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী
জেনারেল সেক্রেটারি
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।