
খ্রিস্টান তরুণী গ্যাব’্রিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলমা ধর্ম গ্রহণের পর নাম ফাতেমা নাম বেছে নিয়েছেন যুক্তরাজ্যের ২২ বছর বয়সী এই তরুণী।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের ইসলামি কেন্দ্রে নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা (আ.)-এর জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি মুসলমান হওয়ার ঘোষণা দেন। ফাতেমা নামটি বেছে নেওয়ার পর তিনি বলেন, ‘এই নামটি নিজের জন্য বেছে নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। ’
ব্রিটিশ এই তরুণী বলেন, তিনি প্রথম দিন কোরআন পড়ার পর নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। পবিত্র কোরআন তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। কোরআনে শান্তির বার্তা রয়েছে বলেও জানান তিনি।
ফাতেমা আরও বলেন, সব মুসলমানই এই মহীয়সী নারী হজরত ফাতেমা (আ.)-কে নিজের আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। তিনি ছিলেন কর্মঠ ও প্রাণোচ্ছল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।