মণিরামপুর প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। শনিবার ৬ই সেপ্টেম্বর মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও সহকারি অধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন জাকিরের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য এড. মকবুল ইসলাম, সদস্য আজিজুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বব্যাপী সমাদৃত ও আবহমান কাল থেকে পৃথিবীর দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে দিবসটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।