Medina’s Qiblatain Mosque will be open 24 hours for visitors
Medina’s Qiblatain Mosque will be open 24 hours for visitors
এখন থেকে সারা বছর ২৪ ঘণ্টা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সৌদি আরবের ঐতিহাসিক ও পবিত্র কিবলাতাইন মসজিদ। সম্প্রতি পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই নির্দেশনা জারি করেছেন।
সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে মুসল্লি ও দর্শনার্থীরা যেকোনো সময় মসজিদে প্রবেশ করে নামাজ আদায়, দোয়া ও ইবাদত করতে পারবেন।
পবিত্র কিবলাতাইন মসজিদ ইসলামী ইতিহাসে বিশেষ মর্যাদাসম্পন্ন। মহানবী মুহাম্মদ (সা.) এই মসজিদে নামাজরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহি লাভ করেন, যার মাধ্যমে মুসলমানদের বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) থেকে মুখ ফিরিয়ে মক্কার পবিত্র কাবা শরিফের দিকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার স্মৃতিতে মসজিদটির নাম রাখা হয়েছে ‘মসজিদে কিবলাতাইন’ বা ‘দুই কিবলার মসজিদ’।
মসজিদের ভেতরে বর্তমান কিবলা এবং পূর্ববর্তী কিবলার চিহ্ন থাকা কারণে মুসল্লিরা সহজেই পূর্ববর্তী কিবলার দিক জানতে পারবেন। মসজিদটি মদিনার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে প্রতিবছর লাখো মুসলিম দর্শনার্থী ও ওমরাহ-হজযাত্রীদের আকর্ষণ কেন্দ্র।
সৌদি কর্তৃপক্ষের নতুন উদ্যোগের ফলে, যে কোনো সময় মুসল্লি ও দর্শনার্থীরা নামাজ, দোয়া ও ইবাদতের সুযোগ পাবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।