বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে ধর্মশাস্ত্র ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ধর্মশাস্ত্র ও বস্ত্র বিতরণের আয়োজন করেন বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমারঅধিকারী।
এদিন সকাল ১১ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের দোহাকুলাস্থ ‘রাই কোমল’ বাড়ির উঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ১২০ জন, ৩০ জন বিধবা মহিলা ও অর্ধশতাধিক যুবক ও তরুণীকে পূজা উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, ছেলেমেয়েদের জামাকাপড়, নগদ অর্থ ও ধর্মগ্রন্থ গীতা।
কয়েকবছর ধরে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।