
নয় বছর অনুপস্থিতির পর টুইটারে ফিরছে ইনস্টাগ্রাম পোস্ট প্রিভিউ ফিচার। এখন থেকে টুইটারে ইনস্টাগ্রাম লিংক শেয়ার করার সময় পোস্টের প্রিভিউ দেখতে পাবেন ব্যবহারকারীরা।
২০১২ সালে ফেইসবুকের অধীনে যাওয়ার পর ফিচারটি বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। বিবিসি জানিয়েছে, বুধবার থেকেই টুইটার কার্ড ফিচারটির সুবিধা পাচ্ছেন কিছু ব্যবহারকারী, একে একে বাকিদের জন্যেও চালু হবে এটি।
পুরনো ফিচার নতুন করে চালু করলেও এটি নিয়ে প্রচরণা চালাচ্ছে ইনস্টাগ্রাম ও টুইটার উভয় প্রতিষ্ঠানই। টুইটারের নিজস্ব সাপোর্ট অ্যাকাউন্ট থেকে করা টুইট বলছে, “আপনি যদি আপনার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি টুইটার টাইমলাইনেও শেয়ার করতে চান তবে এখনই আপনার সময়। এখন আপনি যখন একটি টুইটে আইজি (ইনস্টাগ্রাম) পোস্টের লিংক শেয়ার করবেন, তখন প্রিভিউ কার্ড হিসেবে দেখা যাবে ছবিটি।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।