
যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংক মরগান স্ট্যানলি এবং ইউরোপীয় ইউনিয়নভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেডএ ক্যাপিটাল অ্যাডভাইজরি ও আইসিইউ ইউক্রেন বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (৩ নভেম্বর) লন্ডনের একটি স্থানীয় হোটেলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে বৈঠকে মরগান স্ট্যানলি বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজারের ফিক্সড ইনকাম সিকিউরিটিজসহ বিভিন্ন ধরনের বিনিয়োগের আগ্রহের কথা জানান।
একইদিন জেডএ ক্যাপিটাল অ্যাডভাইজরির সহ-প্রতিষ্ঠাতা মেকার প্যাসেনিক এবং আইসিইউ ইউক্রেনের প্রধান সহকারি গিলস ফারলির সঙ্গে বৈঠকে উভয়েই বাংলাদেশের পুঁজিবাজারে এক বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।