ফোনহীন জীবন উপভোগ করুন: মার্টিন কুপার
ফোনহীন জীবন উপভোগ করুন: মার্টিন কুপার

তারবিহীন মোবাইলের উদ্ভাবক মার্টিন কুপার। সম্প্রতি সকলকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন তিনি।
জানা গেছে, এই উদ্ভাবকের বর্তমান বয়স ৯৩। তিনি ১৯৭৩ সালে বিশ্বের প্রথম ওয়্যারলেস সেলুলার ডিভাইস, মটোরোলা ডায়নাটিএসি ৮০০০এক্স তৈরি করেন। তবে তার প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে হচ্ছে ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেয়া উচিত। সংবাদ সংস্থা বিবিসির এক সাক্ষাৎকারে কুপার স্বীকার করেন যে, তিনি নিজের সময়ের ‘পাঁচ শতাংশের’ও কম সময় ব্যয় করেন মোবাইলে।
ওই সময় সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন কুপারকে প্রশ্ন করেন, ‘আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করে, তাদের কী বলবেন?’ এ সময় বিস্ময় প্রকাশ করে কুপার বলেন, সত্যিই? সত্যিই আপনি দিনে পাঁচ ঘণ্টা সময় দেন মোবাইলের পেছনে?’। তারপর একগাল হেসে বলেন, জীবনটাকে একটু উপভোগ করুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।