ইয়ারবাডের সমস্যাগুলোর সমাধান করার উপায়
ইয়ারবাডের সমস্যাগুলোর সমাধান করার উপায়

বর্তমানে তারবিহীন ইয়ারফোন ও ইয়ারবাড বেশ জনপ্রিয়তা পেয়েছে। সহজে বহন করার সুবিধাসহ নানান ফিচার থাকায় সবার পছন্দের তালিকায় সহজেই জায়গা করে নিয়েছে এটি।
এছাড়াও দামে বেশ সস্তা হওয়ায় যে কোনো সময় কিনে নিতে পারছে যে কেউ। তবে ইয়ারবাড ব্যবহারে বেশ কিছু সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। সমস্যাগুলোর মধ্যে- এক কানের ইয়ারবাডটি বাজছে না, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া উল্লেখযোগ্য। আজ আমরা ইয়ারবাডের এই সমস্যাগুলোর সমাধান করার উপায় জানবো।
ইয়ারবডের চার্জ আছে কি না পরীক্ষা করুন। একবার অফ করে অন করুন। নিয়মিত ইয়ারবাড আপডেট করুন।
যে ডিভাইসের সঙ্গে এটি যুক্ত সেটির চার্জ আছে কি না খেয়াল রাখুন। দরকার হয় ফের রিসেট দিন।
নিয়মিত ইয়ারবাড এবং এর কেসিং পরিষ্কার রাখুন। নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন।
আইপডের সঙ্গে সংযুক্ত ডিভাইসের নেটওয়ার্ক চেক করুন।
চার্জিং কেস সম্পূর্ণভাবে চার্জ করা হয়েছে তা নিশ্চিত করুন।
কেবল, অ্যাডাপ্টার এবং পাওয়ার সকেট পরীক্ষা করুন।
আশেপাশের অন্যান্য ব্লুটুথ ডিভাইসগুলো বন্ধ করুন। এমনকি টিভি, রাউটার ইত্যাদি থেকে দূরে সরে যান।
এরপর ইয়ারবাডটি রিসেট করুন।
স্টেরিও ব্যালেন্স চেক করুন। আইওএস ডিভাইসগুলোতে অ্যাক্সেসিবিলিটি বিকল্পগুলোর ভেতর একটি সেটিংস থাকে। যেটি বাম এবং ডান এয়ারপডের মধ্যে অডিওর ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এজন্য আপনার ফোন থেকে সেটিংস > অ্যাক্সেসিবিলিটি > অডিও/ভিজ্যুয়াল > ব্যালেন্স স্লাইডারটি অন করে দিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।