শেষ পর্যন্ত বাংলাদেশেও গুগলের ‘কর্ম জবস’ অ্যাপ বন্ধ করা হলো
শেষ পর্যন্ত বাংলাদেশেও গুগলের ‘কর্ম জবস’ অ্যাপ বন্ধ করা হলো

দেশের জনপ্রিয় চাকরি ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক অ্যাপ কর্ম জবসের কার্যক্রম বন্ধ করেছে গুগল। এ বছরের ৩০ জুন থেকে সেবাটি বন্ধ হয়। কার্যক্রম বন্ধ সম্পর্কে ওয়েবসাইটে একটি বার্তা প্রকাশ করেছে কর্ম জবস।
কর্ম জবসের ওই বার্তায় বলা হয়েছে, আমরা ৩০ জুন কর্ম জবসকে বিদায় জানিয়েছি। একত্রে এই সময়টাতে ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে উপযুক্ত চাকরি খুঁজে পেতে ৪৫ লাখ চাকরিপ্রত্যাশীকে সহায়তা করেছি আমরা। এর আগে চাকরিপ্রার্থীদের উপযুক্ত কাজের সন্ধান দিতে ২০১৮ সালে কর্ম জবস নামে চাকরি ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক এই অ্যাপ চালু করে গুগল। নিয়োগকর্তা ও চাকরিপ্রত্যাশীর মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানই ছিল এই সেবার প্রধান লক্ষ্য।
বাংলাদেশেই প্রথম যাত্রা শুরু করে কর্ম জবস। প্রত্যাশিত সাড়া পাওয়ায় ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০২০ সালে ভারতে চালু হয় এই সেবা। তবে শেষ পর্যন্ত কর্ম জবস কেন বন্ধ করা হলো সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।