আয়ের নতুন পথ খুলছে টিকটক
আয়ের নতুন পথ খুলছে টিকটক

এবার কন্টেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন পথ খুলছে টিকটক। ভিডিওর পাশাপাশি নির্দিষ্ট কিছু বিজ্ঞাপন থেকেও আসা আয়ের একটা অংশ নির্মাতাকে দেয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
টিকটকের সাম্প্রতিক পরিকল্পনার সঙ্গে ইউটিউবের ব্যবসা কাঠামোর মিল রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এক প্রতিবেদনে জানানো হয়, টিকটক নতুন এই প্রকল্পটির নাম দিয়েছে ‘টিকটক পালস’।
টিকটকের শীর্ষ ৪ শতাংশ ভিডিওর পাশেই থাকবে এসব বিজ্ঞাপন। তবে অন্তত এক লাখ ফলোয়ার থাকতে হবে এই প্রকল্প থেকে আয়ের জন্য। স্বীকৃত কনটেন্ট নির্মাতাদের টিকটক বিজ্ঞাপনী আয়ের ৫০ শতাংশ দেবে বলে ভার্জকে নিশ্চিত করেছেন টিকটকের উত্তর আমেরিকার মহা-ব্যবস্থাপক স্যান্ডি হকিন্স।
এক্ষেত্রে ইউটিউব দিয়ে থাকে ৫৫ শতাংশ। ‘পালস’ জুন মাসেই যুক্তরাষ্ট্রে চালু হবে বলে নিশ্চিত করেছেন হকিন্স। বিশ্বের অন্যান্য বাজারে প্রকল্পটি চালু হবে বছরের শেষ নাগাদ।
এতদিন টিকটকের পক্ষ থেকে নির্মাতাদের আর্থিক সুবিধা দেয়ার একমাত্র ব্যবস্থা ছিল ‘ক্রিয়েটর ফান্ড’। কিন্তু সেটি পর্যাপ্ত ছিলো না বলে দাবি নির্মাতাদের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।