রানির মৃত্যুর খবরে বিপর্যস্ত টুইটার পরিষেবা
রানির মৃত্যুর খবরে বিপর্যস্ত টুইটার পরিষেবা

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে যুক্তরাজ্যে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাকিংহাম প্যালেসের বাইরে জনসমুদ্রে পরিণত হয়। রানির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।
যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময়ের এই রানি মারা গেলেন ৯৬ বছর বয়সে। এই খবর প্রকাশ্যে আসতেই টুইটারে ভিড় করতে শুরু করেন ব্রিটেনসহ পুরো বিশ্বের মানুষ। রানির মৃত্যুতে শোক জানাতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন।
হঠাৎ বিপুল সংখ্যক মানুষ এই সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করার পরেই বন্ধ হয়ে যায় টুইটারের কয়েকটি সার্ভার। ফলে বিপর্যস্ত হয় সংস্থাটির পরিষেবা। ডাউনডিটেক্টর জানয়েছে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে দীর্ঘ সময় ব্যবহারকারীদের সমস্যার মুখে পড়তে হয়েছে।
বিশ্বের একাধিক দেশ থেকে টুইটার ব্যবহার করতে না পারার অভিযোগ করেন টুইটার ব্যবহারকারীরা। যদিও কোনো নির্দিষ্ট দেশে পরিষেবা বন্ধের কোনো খবর পাওয়া যায়নি। এমনকি টুইটারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।