ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ক্রেইগ বাহিনী
ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ক্রেইগ বাহিনী

শক্তিশালী ইংল্যান্ডকে রীতিমতো হেসেখেলে হারিয়ে দিলো তুলনামূলক দূর্বল দল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ক্রেইগ বাহিনী।
গতকাল রোববার (২৭ মার্চ) চতুর্থদিনে সফরকারী ইংল্যান্ডের দেয়া ২৮ রানের টার্গেটে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে যায় ক্যারিবীয়রা। প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারনী এই ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। এর আগে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড।
রোববার চতুর্থ দিন সকালে দলীয় সংগ্রহে মাত্র ১৭ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারায় সফরকারী দল। বল হাতে উইন্ডিজের কাইল মেয়ার্স ৫টি উইকেট নেন। তার আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২০৪ রান। আর উইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে ২৯৭ রান। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান জশুয়া দ্যা সিলভা। সিরিজ সেরা হন ক্রেইগ ব্রাথওয়েট।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।