
সুইজারল্যান্ডের তারকা ফুটবলার জর্ডান শাকিরি। লিভারপুলের মধ্যমাঠের সৃষ্টিশীল জাদুকর এবার লিওনেল মেসির পথ ধরে সোজা পাড়ি জমালেন ফরাসি লিগে। ইংল্যান্ডে দুর্দান্ত ৩টি বছর অ্যানফিল্ডে কাটানোর পর তিন বছরের চুক্তিতে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিলেন সুইজারল্যান্ডের তারকা এই উইংগার। সোমবার ক্লাব দুটি করে আলাদা বিবৃতিতে ২৯ বছর বয়সী দলবদলে কথা জানায়। সুইজারল্যান্ডের ‘আলপাইন মেসি’ নামে পরিচিত অভিজ্ঞ এই ফুটবলারের জন্য প্রায় ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লিওঁকে। আজ (মঙ্গলবার) নিজেদের সামাজিক মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে শাকিরিকে বিদায় জানায় লিভারপুল।
২০১৮ সালে স্টোক সিটি ছেড়ে লিভারপুলে যোগ দেন শাকিরি। এরপর ক্লাবটির হয়ে বেশকিছু ম্যাচ গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে বাঁচান। তিন বছরে অলরেড জার্সি গায়ে ৬৩ ম্যাচে গোল করেছেন ৮টি। শাকিরি তিন দশকের আক্ষেপ গুছিয়ে লিভারপুলের অধরা ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলে যেমন ছিলেন, তেমনি ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ ছাড়াও জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপাও।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।