বিমানবন্দরে নারী ফুটবলারদের লাগেজ ভেঙে টাকা চুরি
বিমানবন্দরে নারী ফুটবলারদের লাগেজ ভেঙে টাকা চুরি

সাফ জিতে দেশে ফেরা নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরির ঘটনা ঘটেছে।
বিমানবন্দরে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফুটবলারদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুজনের কয়েক লাখ টাকার মতো খোয়া গেছে। এ ছাড়া দলের অন্যান্য সদস্যদেরও লাগেজ পাওয়া গেছে ভাঙা অবস্থায়।
সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষ্ণা রানি সরকার। তার ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি হয়েছে। এছাড়াও শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে ৪০০ ডলার চুরি হয়েছে বলে জানা যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।