
ফাইনালে জয় মেলেনি, শিরোপা অধরা। সাকিব আল হাসান বরিশালবাসীকে দেওয়া কথা রাখতে পারেননি, তাই মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
তবে শিরোপা খোয়ানোর অস্বস্তির মধ্যেই সান্ত্বনা পুরস্কার হয়েই সাকিবের হাতে উঠলো ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ খেতাব।
বিপিএলে চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পারফর্মারের পুরস্কার জিতে নিলেন সাকিব। এ পুরস্কারের একক দাবিদার ছিলেন তিনি, সেটা তার নিন্দুক কিংবা সমালোচকরাও হয়তো অকপটেই মানবেন। বিপিএলের এ আসরেই টানা পাঁচ বার প্লেয়ার অব ম্যাচ হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব।
ফাইনালে লিটন দাসকে বোল্ড করে চলতি আসরে নিজের ঝুলিতে সাকিব জমা করেন ১৬ উইকেট। আর গত ১০ ম্যাচে করা ২৭৭ রানের সঙ্গে আজ যোগ করেছেন ৭। সব মিলিয়ে মোট রান ২৮৪।
অলরাউন্ড পারফরর্মে সুপার সাকিবের ধারে কাছেও নেই কেউ। সাকিব কোনো সন্দেহ কিংবা বিতর্ক ছাড়াই ম্যান অব দ্য টুর্নামেন্ট নিজের ঘরে তুলেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।