কোচ রাসেল ডমিঙ্গো
কোচ রাসেল ডমিঙ্গো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাসেল ডমিঙ্গো। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টেস্ট সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি।
এরপর তার দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন এই কোচ। ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছিলেন ‘ভালো কোচের’ সন্ধানে আছেন তারা।
ওই সময় কোচিং স্টাফে পরিবর্তনেরও ইঙ্গিত দেন তিনি। এরপর একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।