বিশ্বকাপ সুপার টুয়েলভের জমজমাট লড়াই শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। প্রথম ম্যাচেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অর্থাৎ কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করবে।
এখন পর্যন্ত এই ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। অস্ট্রেলিয়ার ১০ জয়ের বিপরীতে কিউইদের জয় ৫টি।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লুকি ফার্গুসন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।