বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে। তার আগে বাউন্সি পিচে নিজেদের শক্তি-সামর্থ্য প্রমাণের সেরা সুযোগ আসন্ন ত্রিদেশীয় সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে এই সিরিজে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ পাকিস্তান।
শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশটিতে গিয়ে বাংলাদেশ পৌঁছাবে ২ অক্টোবর সকালে।
এরপর একদিন বিরতি দিয়ে ৪ তারিখ থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ থেকে দলের সঙ্গে ২ তারিখে যোগ দেওয়ার কথা।
এদিকে মূল স্কোয়াডের সব খেলোয়াড়ি যে দলের বহরে থাকছেন সেটা একপ্রকার নিশ্চিত। অবশ্য জানা গেছে স্ট্যান্ডবাই ক্রিকেটার শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন যাচ্ছেন না দলের সঙ্গে নিউজিল্যান্ডে। তবে পেসার শরিফুল ইসলাম এবং সৌম্য সরকার থাকবেন এ বহরে।
ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা।
নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।