
হ্যামস্ট্রিং ইনজুরিতে দুই ম্যাচ বাকী থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান, চোটের কারণে নুরুল হাসান সোহানের খেলার সম্ভাবনাও কম। অর্থাৎ বাংলাদেশ স্কোয়াডে এখন সুস্থ ক্রিকেটার আছেন ১৩ জন।
সেরা সমন্বয় এমনিতেই সম্ভব না। কিন্তু পরের ম্যাচে আরও কেউ চোটে পড়লে একাদশ সাজানো নিয়েই সংকটে পড়তে হবে বাংলাদেশ দলকে। দেশ থেকে বদলি কাউকে নিয়ে গেলে সুরক্ষা বলয়ে প্রবেশ করতে তাকে থাকতে হবে বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিন। কিন্তু গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচ এই ৬ দিনের মধ্যেই।
অর্থাৎ বদলি ক্রিকেটার স্কোয়াডে যুক্ত হওয়ার আগেই দলের খেলা শেষ হয়ে যাবে। মূলত সেমিফাইনালের বাস্তবত নেই এটা মেনেই আগামীকাল (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই জোড়াতালির একাদশই মাঠে নামাতে হবে বাংলাদেশকে। এরমধ্যে কোন কারণে পরের দুই ম্যাচের আগে বা ম্যাচের মধ্যে কেউ চোটে পড়লে আরও বিপাকে পড়তে হবে মাহমুদুল্লাহদের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।