
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক পেসার ইবাদত হোসেন। দুই ইনিংসে সাত উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন বিমানবাহিনীর এই খেলোয়াড়। ম্যাচ জয়ের প্রতিক্রিয়ায় ইবাদত বলেন, ‘প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
দ্বিতীয়ত, নিউজিল্যান্ডের মাটিতে আমারা গত ২১ বছরে জয় পাইনি। আমরা এবার একটা লক্ষ্য স্থির করেছি। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি। নিউজিল্যান্ডকে আমাদের হারাতেই হবে। আরেকটা জিনিস—নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। যদি আমরা এগিয়ে এসে নিউজিল্যান্ডকে হারাতে পারি তাদের মাটিতে, তাহলে পরবর্তী প্রজন্মও জানবে—তারাও নিউজিল্যান্ডকে হারাতে পারে।’ ইবাদত আরও বলেন, ‘গত দুই বছরে আমি ওটিস গিবসনের সাথে অনুশীলনে ঘাম ঝরিয়েছি। তিনি আমাদের সহায়তা করছেন।
আমাদের ঘরের কন্ডিশন সবসময়ই ফ্ল্যাট থাকে। আমরা তেমন সহায়তা পাই না। আমরা এখনও শিখছি কিভাবে বোলিং করতে হয় এবং দেশের বাইরের কন্ডিশনে রিভার্স করতে হয়। আমি স্টাম্পের উপরে আঘাত করার চেষ্টা করছি। ধৈর্য ধরে বল করে গেছি। সফলতা পেয়েছি।’ ইবাদত জানান, ‘আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক তাই স্যালুট করতে জানি। ভলিবল থেকে ক্রিকেটে আসা দীর্ঘ একটি গল্প । আমি ক্রিকেট উপভোগ করছি, বাংলাদেশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করছি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।