১৭০ রানও যথেষ্ট হলো না সাকিব আল হাসানের ফরচুন বরিশালের জন্য। তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর রাইডার্স।
৫১ বলে ৭১ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ৪টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। শামীম হোসেন পাটোয়ারী ছাড়া মাঝারি মানের দুই-তিনটি ইনিংস খেলেন রনি তালুকদার, লঙ্কান দাসুন সানাকা এবং মাহদি হাসান।
সাকিব, মিরাজ, কামরুল ইসলাম রাব্বি কিংবা খালেদ আহমেদদের লড়াই কোনো কাজেই আসলো না। শেষ ওভারের তৃতীয় বলেই জয় তুলে নিয়েছে রংপুরের রাইডার্সরা।
বরিশালকে বিদায় করে দিলেও রংপুরের ফাইনাল নিশ্চিত নয়। কারণ, এটা ছিল এলিমিনেটরের ম্যাচ। রংপুরকে এখন অপেক্ষায় থাকতে হবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা এবং সিলেটের মধ্যকার ম্যাচে পরাজিত দলের। রংপুর এবং ওই পরাজিত দল মিলে খেলবে কোয়ালিফায়ার-২।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।