ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উম্মাদনা। গেল এক বছরে বেশ কয়েকবার এই মহারণের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার (২৩ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে দুই দল।

এদিকে, ম্যাচের আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। এদিকে এই ম্যাচের আগেই মাঠের বাইরে ভারত-পাকিস্তান নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

আগামী বছরের এশিয়া কাপ পাকিস্তানে আয়োজন করা হলে তাতে অংশগ্রহণ করবে না ভারত। গণমাধ্যমে এ কথা সাফ জানিয়ে দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। অপরদিকে, ভারতের এমন সিদ্ধন্তের পর পাকিস্তান বোর্ডও পাল্টা জবাব দেয়।

২০২৩ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ভারতে হলে তারাও সেখানে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে পিসিবি। তবে অনেকের ধারণা মাঠের বাইরে বির্তক চললেও সেটা একপাশে সরিয়ে ব্লকবাস্টার ম্যাচেই চোখ রোহিত শর্মা ও বাবর আজমের।