সিকান্দার রাজা ও রেজিস চাকাভার জোড়া শতকে জয়ের সুবাস পাচ্ছে জিম্বাবুয়ে। নিজেদের ইনিংসের প্রথম ১৫ ওভারে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা।
পঞ্চম উইকেটে এই দুজনের ২০১ রানের অসাধারণ জুটিতে এখন জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় স্বাগতিকরা।
এই জুটির কল্যাণে ৫ উইকেটের এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে। ৯ বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল আফ্রিকার এই দেশটি।
২০১৩ সালের পর, দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো জিম্বাবুয়ে। এর আগে, হারারের স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২৯০ রান তুলেছে বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেছেন মাহমুদউল্লাহ। ৮৪ বলে তার ইনিংসটি সাজানো ছিল তিন বাউন্ডারি আর তিন ছক্কায়। ২৯১ রানের জবাব দিতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খায় জিম্বাবুয়ে। জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডার নাড়িয়ে দেন হাসান মাহমুদ।
এরপর আরো দুটি উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। কিন্তু ধাক্কা সামলে চমৎকার জুটি গড়ে তোলেন সিকান্দার রাজা ও রেজিস চাকাভা।
এই জুটিতেই বাংলাদেশকে শাসন করে জিম্বাবুয়ে। শক্ত জুটিতে দুজন মিলে উপহার দেন ২০১ রান। এই জুটিতেই জয়ের পথ সহজ হয়ে যায় জিম্বাবুয়ের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।