অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে খেলার বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
শনিবার (২৫ জুন) পাকিস্তানি মিডিয়ার সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানান এ তথ্য। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তার আগেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা চলছে। রমিজ রাজা বলেন, ইংল্যান্ডের পাকিস্তান সফরের দিন-তারিখ নিশ্চিত হওয়ার পর, যেটা পাকিস্তানে শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ, আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি।
আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ নিক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমত পরীক্ষা করে নিতে পারবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।