
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের জন্য উপচেপড়া ভিড় দেখা গেছে টিকিট বুথের সামনে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম।
সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ। সকাল ৬টা থেকে টিকিট বুথের সামনে ভিড় করেন ক্রীড়াপ্রেমিরা। দীর্ঘলাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে তাদের। টিকিট কিনতে আসা দর্শকরা অভিযোগ করেছেন, ১টির বেশি টিকিট দেওয়া হচ্ছে না।
জানা গেছে, দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে গ্যালারিতে আবার দর্শক ফেরাচ্ছে বিসিবি।
তবে দর্শক ফেরালেও ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।