অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ওই ছক্কাের মধ্যে কোনো ভুল না দেখে ওয়ার্নারের পাশে দাঁড়িয়েছেন বলে তারও সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

ওয়াকার বলেন, ‘আইনের দিক দিয়ে কোনো সমস্যা নেই। তার ছক্কা মারার অধিকার আছে, মেরেছে। কিন্তু সেটাকে বারবার তুলে ধরে সমর্থন করাটা ঠিক নয়।

দুর্দান্ত উপস্থিত বুদ্ধি বলে ল্যাঙ্গার যেভাবে ওয়ার্নারের পিঠ চাপড়েছে, সেটা আমাকে অবাক করেছে। এটা ঠিক নয়। তারা তা হলে বাচ্চাদের কী শেখাচ্ছে? এটা ওদের মানসিকতা হতে পারে। তা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে এটা বাচ্চাদের শিখিও না।’