
আফগানিস্তানের বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়ের পর পাকিস্তানের অভিনেত্রী সেহর শিনওয়ারি গুরুতর অভিযোগ তুলেন। তিনি টুইটারে লেখেন— বিসিসিআই বেশ ভালো ম্যাচ কিনল।
তার এমন টুইটের পর ভারতীয় সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া টুইটারে লেখেন— বুদ্ধি বন্ধ আছে, মুখটাও যদি বন্ধ থাকত।
পাক অভিনেত্রীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, জানি না কেন এমন অভিযোগ তোলা হয়? ভারত দুর্দান্ত দল।
প্রতিযোগিতার শুরুতে দুইটা দিন ওদের খারাপ গিয়েছিল শুধু। ওয়াসিম আকরামের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস বলেন, এমন অভিযোগ ভিত্তিহীন। এমন অভিযোগে কারও কান দেওয়াই উচিত নয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।