
দুই টেস্টের সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের করোনা টেস্টে পজেটিভ হয়েছেন দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
যে কারণে সিরিজ কয়েকদিন পিছিয়েও যেতে পারে, এমন আশঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আর এমনটি হলে ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিউজিল্যান্ড সফররত ক্রিকেটাররা হয়তো কয়েকটি ম্যাচ মিস করতে পারেন।
জাতীয় দলের তারকা ক্রিকেটাররা যদি বিপিএলের কয়েকটি ম্যাচ মিসও করেন তারপরও তাদের পুরো পারিশ্রমিক পরিশোধ করা হবে। এমনটি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিপিএলে আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে।
এমনও হতে পারে- যারা ওখানে (নিউজিল্যান্ড) আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ক্রিকেটারদের ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে (বিপিএলে) যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।